ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

মোঃ ফসিয়ার রহমান - পাইকগাছা(খুলনা )প্রতিনিধি"
প্রকাশ : ২২/৬/২০২৫, ৪:১৬:৫৬ PM

পাইকগাছায় আদালতের মাধ্যমে বুঝে দেয়া দখল দেড় বছর পর আবার জবর দখলের চেষ্টা

খুলনার পাইকগাছায় আদালতের মাধ্যমে ঢোল সহরত বাজিয়ে দখল বুঝে দিলেও দেড় বছর পর আবারও সেই জমি দখলের চেষ্টাকালে নানাভাবে ক্ষয়ক্ষতি করায় সেনাক্যাম্পে ও থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে,পাইকগাছা সিনিয়র সহকারী জজ কোর্ট দেওয়ানী জারি ২৮/২০২৩ নং মামলায় আদালত কর্তৃক ২৯/১১/২০২৩ সালে ঢোল সহরতে লাল ফ্লাগ পুতে উত্তম ঢালীর দখল বুঝে দেয়।

খুলনার পাইকগাছায় আদালতের মাধ্যমে ঢোল সহরত বাজিয়ে দখল বুঝে দিলেও দেড় বছর পর আবারও সেই জমি দখলের চেষ্টাকালে নানাভাবে ক্ষয়ক্ষতি করায় সেনাক্যাম্পে ও থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে,পাইকগাছা সিনিয়র সহকারী জজ কোর্ট দেওয়ানী জারি ২৮/২০২৩ নং মামলায় আদালত কর্তৃক ২৯/১১/২০২৩ সালে ঢোল সহরতে লাল ফ্লাগ পুতে উত্তম ঢালীর  দখল বুঝে দেয়। আদালতের সে আদেশ উপেক্ষা করে ১৮ মাস পরে উত্তম ঢালীর সেই জমি বৃহস্পতিবার সকালে জবর দখলের চেষ্টা করা হয়।


উপজেলার ভিলেজ পাইকগাছার খড়িয়ার হাসেম ঢালী ও প্রহল্লাদ মন্ডল পেশি শক্তি খাটিয়ে বহিরাগত লোকজন নিয়ে জোর পূর্বক উক্ত জমি দখল করতে গেলে এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে উত্তম ঢালী বাদী হয়ে আইছানসহ ১৪ জনের নাম উল্লেখ পুর্বক অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে সেনাক্যাম্প ও থানায় অভিযোগ করেছেন। এ দিকে উভয় পক্ষকে নিয়ে শুক্রবার বিকেলে থানায় বসাবসির পর যে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার নির্দেশ দেন এসআই আইয়ুব আলী। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বলেন, আমি এই থানায় নতুন এসেছি, যদি অভিযোগ দেয়া থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।